ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে এ নাশকতামূলক কর্মকাণ্ড চালায় দুর্বৃত্তরা। এতে নির্বাচনী ক্যাম্পের পাশাপাশি পার্শ্ববর্তী একটি সাইকেলের দোকানও ভস্মীভূত হয়েছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাকিপুর গ্রামে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ের সামনে প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়লে পাশের একটি সাইকেলের দোকানও সম্পূর্ণ পুড়ে যায়। তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সাল ইনাম কমল এবং বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ইব্রাহিম খলিল সবুজ জানান, একটি বিশেষ গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার উদ্দেশ্যে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর স্থানীয়রা সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে এবং বেগমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারা অনতিবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে একটি নির্বাচনী ক্যাম্প ও একটি সাইকেলের দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে মাইন বসানো হলে ‘নজিরবিহীন’ পরিস্থিতির হুঁশিয়ারি ট্রাম্পের, পুতিনকে উত্তেজনা কমানোর আহ্বান পেজেশকিয়ানের

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ১১:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬