ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

‘জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না’: রামগঞ্জে ইয়াসিন আলী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবের বীর শহীদদের আত্মত্যাগের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী। তিনি বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা বুক পেতে দিয়েছেন, তাদের রক্তের সঙ্গে কোনোভাবেই বেঈমানি করা যাবে না। জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব।

সোমবার (২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শাহাদাত হোসেন সেলিমের সমর্থনে এই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

বক্তব্যে ইয়াসিন আলী বলেন, দীর্ঘ স্বৈরাচারী শাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে শত শত তরুণ প্রাণ বিসর্জন দিয়েছেন। ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নে অনেক স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়েছে। সেই অপশক্তির অবশিষ্টাংশ এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ‘একটি আওয়ামী লীগ বিদায় নিলেও আরেকটি সুযোগসন্ধানী গোষ্ঠী ক্ষমতা দখলের পাঁয়তারা করছে। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার অপচেষ্টায় লিপ্ত।’

তরুণ ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে এই নেতা বলেন, এবার অনেক নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে তারুণ্যের প্রথম ভোটটি যেন ধানের শীষের পক্ষে হয়।

নির্বাচনী প্রস্তুতির বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, আগামী ১২ তারিখ ফজরের নামাজ পড়েই সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা যাবে না। জনগণের ভোটাধিকার রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমরান হোসেনের সভাপতিত্বে এবং ফরহাদ হোসেন নিশানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজিব এবং সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শরিক হওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে মাইন বসানো হলে ‘নজিরবিহীন’ পরিস্থিতির হুঁশিয়ারি ট্রাম্পের, পুতিনকে উত্তেজনা কমানোর আহ্বান পেজেশকিয়ানের

‘জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না’: রামগঞ্জে ইয়াসিন আলী

আপডেট সময় : ১১:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬