ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বগুড়ার ধুনটে সোনালী ব্যাংকের ভেতরে ফের গ্রাহকের টাকা খোয়া যাওয়ার অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৩:১০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনটে সোনালী ব্যাংক পিএলসি শাখা কার্যালয়ের ভেতরে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো এক গ্রাহকের টাকা খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ব্যাংকের ভেতরেই এই চুরির ঘটনা ঘটে বলে ভুক্তভোগী গ্রাহক দাবি করেছেন।

জানা গেছে, ভুক্তভোগী গ্রাহকের নাম সোহেল রানা (২০)। তিনি ধুনট উপজেলার নলডাঙ্গা গ্রামের তোতা মিয়ার ছেলে এবং পেশায় একজন দলিল লেখকের সহকারী। এদিন দুপুর ১২টার দিকে তিনি ব্যাংকে টাকা জমা দিতে আসেন। প্যান্টের পকেটে সাত হাজার টাকা নিয়ে তিনি ব্যাংকের ভেতরে প্রবেশ করেন। এরপর জমা রশিদে হিসাব নম্বর লেখার সময় পকেটে হাত দিয়ে দেখেন তার কাছে থাকা সব টাকা উধাও। সোহেল রানার ধারণা, ভিড়ের সুযোগে কেউ তার পকেট থেকে টাকাগুলো হাতিয়ে নিয়েছে অথবা অসাবধানতাবশত মেঝেতে পড়ে গেলে অন্য কেউ তা সরিয়ে ফেলেছে। আকস্মিক এই অর্থ হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এর আগে, গত রবিবার (১ ফেব্রুয়ারি) একই ব্যাংক শাখা থেকে ঋণের ৯০ হাজার টাকা তুলে বাড়ি ফেরার পথে সেতু পারভিন নামে এক নারী গ্রাহকের টাকা খোয়া যায়। ব্যাংক থেকে বের হওয়ার মাত্র ১০০ গজের মধ্যে তার ভ্যানিটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ এই অর্থ নিখোঁজ হয়। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে একই ব্যাংকের গ্রাহকদের সাথে এমন পর পর দুটি ঘটনায় স্থানীয় গ্রাহকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ধুনট থানার ডিউটি অফিসার এএসআই কুলছুমা খাতুন জানান, নারী গ্রাহকের টাকা হারানোর ঘটনায় ইতোমধ্যে পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) তদন্ত শুরু করেছেন। তবে সোমবারের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রামুতে বনকর্মীদের ওপর হামলা: রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

বগুড়ার ধুনটে সোনালী ব্যাংকের ভেতরে ফের গ্রাহকের টাকা খোয়া যাওয়ার অভিযোগ

আপডেট সময় : ১০:৫৩:১০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬