ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা: নেপথ্যে দাম্পত্য কলহ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে লামিয়া আক্তার মিম (২১) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিম উপজেলার গাভীশিমুল গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে এবং গৌরীপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে গৌরীপুর পৌর এলাকার ভালুকা মহল্লার আবুল কাশেমের ছেলে রাকিবের (৩০) সঙ্গে মিমের গোপন বিয়ে হয়। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে রাকিবের পরিবার এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং মিমের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। অভিযোগ উঠেছে, গত রবিবার রাত থেকে রাকিব মিমের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এরই জেরে সোমবার ভোরে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেন বলে ধারণা করা হচ্ছে।

রেলওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে শ্যামগঞ্জগামী রেলপথের গজন্দর এলাকা থেকে নিহতের ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জানান, সোমবার সকাল ৬টা ৪২ মিনিটে ময়মনসিংহ থেকে জারিয়াগামী একটি লোকাল ট্রেন জংশন ছেড়ে যায়। ধারণা করা হচ্ছে, ওই ট্রেনের নিচেই ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রামুতে বনকর্মীদের ওপর হামলা: রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা: নেপথ্যে দাম্পত্য কলহ

আপডেট সময় : ১০:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬