ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

নির্বাচনী প্রচারে ড্রোন ব্যবহার: জামালপুরের স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী (শুভ)-কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। নির্বাচনী প্রচারে ড্রোন ব্যবহারের কারণে তাকে এই নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

জামালপুরের বকশীগঞ্জের সিভিল জজ এবং জামালপুর-৩ (মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য আরিফ হোসাইন সোমবার বিকেলে এই নোটিশ জারি করেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ গত ১ জানুয়ারি দুপুরে মাদারগঞ্জের হাওয়াই রোডে তার ‘কাপ-পিরিচ’ প্রতীকের সমর্থনে একটি নির্বাচনী প্রচার মিছিলের ভিডিও ধারণ করতে ড্রোন ব্যবহার করেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, এ ধরনের ড্রোন ব্যবহার নিষিদ্ধ হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগেই তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানিয়েছেন, নোটিশের কপি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই আদেশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে প্রশাসন সচেষ্ট রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রামুতে বনকর্মীদের ওপর হামলা: রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

নির্বাচনী প্রচারে ড্রোন ব্যবহার: জামালপুরের স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

আপডেট সময় : ১০:২৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬