ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

এনসিটি বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদ: চট্টগ্রাম বন্দরে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে পূর্ণদিবস কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ঘোষিত এই ২৪ ঘণ্টার কর্মসূচির ফলে দেশের প্রধান এই সমুদ্রবন্দরে বড় ধরনের অচলাবস্থার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার দুপুরে বন্দর ভবন চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর। তিনি জানান, বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে গত তিন দিন ধরে শ্রমিক-কর্মচারীরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আরও বৃদ্ধি পাচ্ছে।

আন্দোলনরত শ্রমিক নেতাদের দাবি, চলমান প্রতিবাদের কারণে গত কয়েক দিন ধরেই বন্দরে আমদানি পণ্য খালাস, কনটেইনার হ্যান্ডলিং এবং অভ্যন্তরীণ পণ্যবাহী যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। শ্রমিকদের অভিযোগ, জাতীয় স্বার্থ উপেক্ষা করে সরকার বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে চাইছে। এছাড়া সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার পরিবর্তে আন্দোলনের সঙ্গে যুক্ত শ্রমিক নেতাদের বিভিন্ন স্থানে বদলি করে আন্দোলন দমনের চেষ্টা চালানো হচ্ছে, যা সাধারণ শ্রমিকদের মধ্যে আরও ক্ষোভের সৃষ্টি করেছে।

সমাবেশে জানানো হয়, অবিলম্বে এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের বদলি আদেশ প্রত্যাহার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর ও সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কর্মসূচির ঘোষণাকালে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে মাইন বসানো হলে ‘নজিরবিহীন’ পরিস্থিতির হুঁশিয়ারি ট্রাম্পের, পুতিনকে উত্তেজনা কমানোর আহ্বান পেজেশকিয়ানের

এনসিটি বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদ: চট্টগ্রাম বন্দরে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি

আপডেট সময় : ১০:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬