ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

দুর্নীতিগ্রস্তদের হাতে দেশ সুষ্ঠুভাবে চলতে পারে না: পীর সাহেব চরমোনাই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার হলেও গত ৫৩ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা দেশকে কেবল দুর্নীতির দিকেই ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি বলেন, দুর্নীতিবাজদের দিয়ে একটি রাষ্ট্র কখনো সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না।

সোমবার কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা-০৯) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম মাহমুদের সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই অভিযোগ করে বলেন, দেশে খুন, গুম ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে এবং গড়ে তোলা হয়েছে ‘বেগমপাড়া’। তিনি আরও বলেন, একটি সফল গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের। কিন্তু রাজনৈতিক অংশীজনরা শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার পরিবর্তে প্রচলিত ব্যবস্থাকেই আঁকড়ে ধরতে চাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্রভাবে ‘হাতপাখা’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

জনসভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট আসনের প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ। তিনি তার বক্তব্যে ভোটারদের উদ্দেশে বলেন, ভোট একটি পবিত্র আমানত। এই আমানত রক্ষার দায়িত্ব প্রতিটি নাগরিকের। তিনি এলাকা থেকে চাঁদাবাজি ও টেন্ডারবাজি নির্মূল করতে ইসলামের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। নির্বাচিত হলে লাকসামকে জেলা, মনোহরগঞ্জকে পৌরসভা এবং নাথেরপেটুয়াকে থানায় উন্নীত করার জোরালো প্রতিশ্রুতি দেন তিনি। সেই সঙ্গে লাকসাম-মনোহরগঞ্জ এলাকাকে দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত করে জনগণের সেবক হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হাবিবুর রহমান মিছবাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মোরশেদুল আলম এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নেসার উদ্দিন সুমন। এছাড়া রেলওয়ে শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শহীদ উল্লাহ ভুঁইয়া ও কুমিল্লা জেলা দক্ষিণ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা নুরুদ্দিন হামিদীসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ: পক্ষপাতদুষ্ট প্রতিবেদনের উদ্বেগজনক চিত্র

দুর্নীতিগ্রস্তদের হাতে দেশ সুষ্ঠুভাবে চলতে পারে না: পীর সাহেব চরমোনাই

আপডেট সময় : ১০:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬