ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে একটি গোষ্ঠী: শেখ ফরিদ আহমেদ মানিক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিএনপি’র কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ গোষ্ঠী রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। বিশেষ করে, গ্রাম ও মফস্বলের সহজ-সরল নারীদের “তালিম”-এর নামে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে প্রতারিত করা হচ্ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের গাজীর বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আরবি শিক্ষার জন্য মক্তব ও মাদ্রাসা বিদ্যমান। তাই ঘরে ঘরে গিয়ে “তালিম”-এর নামে কোরআনের আয়াত বিকৃত করার কোনো যৌক্তিকতা নেই। যারা এই ধরণের কর্মকাণ্ডে লিপ্ত, তারা মূলত সাধারণ মানুষকে ভুল পথে চালিত করছে। তিনি স্থানীয় মা-বোনদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা এই ধরণের প্রতারণা ও ধোঁকাবাজি সম্পর্কে সতর্ক থাকুন।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের জয় নয়, বরং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি প্রধানমন্ত্রী হলে জনগণের উন্নয়ন ও অগ্রগতির জন্য গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়িত হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী এবং আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনুর বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতির আবদার নয়, ইসরাইলকে উচিত শিক্ষা দেওয়ার প্রত্যয় ইরানের

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে একটি গোষ্ঠী: শেখ ফরিদ আহমেদ মানিক

আপডেট সময় : ০৯:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬