ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিএনপি এখন ভাড়াটে ও চাঁদাবাজদের দল, জাহান্নামে যেতে রাজি নন অলি আহমদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপি এখন আর জিয়াউর রহমান বা খালেদা জিয়ার দল নেই; এটি ভাড়াটে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের সংগঠনে পরিণত হয়েছে। সোমবার চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। চাঁদাবাজদের সঙ্গে থেকে তিনি জাহান্নামে যেতে রাজি নন বলেও দৃঢ়ভাবে জানান।

অলি আহমদ অভিযোগ করেন, বিএনপি এমন পর্যায়ে পৌঁছেছে যে একটি ভেঙে পড়া ব্রিজ থেকেও তারা চাঁদা তোলে। বেগম জিয়া অসুস্থ হওয়ার পর দলটির চাঁদাবাজিতে নতুন করে জড়িয়ে পড়ার কথাও উল্লেখ করেন তিনি।

এলডিপি চেয়ারম্যান আরও দাবি করেন, বিএনপি বর্তমানে বিদেশি প্রভাবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তিনি বলেন, ‘একসময় এরশাদকে একটি চেইন পরানো হয়েছিল, তার ভাই জিএম কাদেরকে পরানো হয়েছিল দুটি। আর এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে, তারা ভারতে তিনটি চেইন লাগিয়েছে। বিএনপিও এখন ভারতে তিনটি চেইনে বাঁধা পড়ে আছে।’

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, যদি জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় — এমন সতর্কবার্তাও দেন অলি আহমদ। তিনি বলেন, ‘আমরা এই দেশের স্বাধীনতা রক্ষা করতে যুদ্ধ করেছিলাম। অথচ এখন একটি দল দালালি করছে, অন্যের ইচ্ছায় চলছে এবং নিজেদের সিদ্ধান্তে কিছুই করতে পারছে না।’

এ সময় জনসভায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রামুতে বনকর্মীদের ওপর হামলা: রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

বিএনপি এখন ভাড়াটে ও চাঁদাবাজদের দল, জাহান্নামে যেতে রাজি নন অলি আহমদ

আপডেট সময় : ০৯:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬