নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সেকেন্ড-ইন-কমান্ড আবু খালিদসহ মোট ১১ জন সদস্য নিহত হয়েছেন। রোববার বোর্নো রাজ্যের সাম্বিসা বনাঞ্চলে এই অভিযান পরিচালিত হয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, নিহত কমান্ডারকে আবু খালিদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি সাম্বিসা বনাঞ্চলে বোকো হারামের দ্বিতীয়-সর্বোচ্চ কমান্ডার ছিলেন। বিবৃতিতে তাকে নিষিদ্ধ এই জঙ্গিগোষ্ঠীর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। আবু খালিদ সাম্বিসা অঞ্চলে বোকো হারামের রসদ সরবরাহ এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এই অভিযানকে বোকো হারামের বিরুদ্ধে সেনাবাহিনীর একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 























