ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করল এনসিপি ও জামায়াত জোট

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। এনসিপি থেকে সংরক্ষিত আসনে মনোনীত হয়েছেন দলটির ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্যসচিব মাহমুদা আলম মিতু। সোমবার ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।

জামায়াত জোটের তালিকায় আরও রয়েছেন দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, সিলেটের মাহফুজা সিদ্দিকা এবং খুলনার সামসুন নাহারকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিশেষভাবে উল্লেখ্য যে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৬ বছর বয়সী শিশু জাবিরের মা রোকেয়া বেগমকে এই সংরক্ষিত আসনে মনোনয়ন দিচ্ছে জামায়াতে ইসলামী। এছাড়া শরিক দল হিসেবে জাগপা চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিমকেও জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করল এনসিপি ও জামায়াত জোট

আপডেট সময় : ১১:৪৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬