ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সামরিক বাহিনীকে এবার থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে গণ্য করবে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এই ঘোষণা দিয়েছেন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রেক্ষাপটে তেহরানের পক্ষ থেকে এই পাল্টা পদক্ষেপ নেওয়া হলো।
ইরানের পার্লামেন্ট সূত্র জানিয়েছে, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার জবাবে প্রণীত আইনটির ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইউরোপের দেশগুলোর সামরিক বাহিনীকে এই তকমা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে ইরান তার জাতীয় সংহতি ও দৃঢ় অবস্থান প্রকাশ করেছে। সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ইরানের স্পিকার বিপ্লবী গার্ডদের ইউনিফর্ম পরিহিত অবস্থায় উপস্থিত ছিলেন, যা এই পদক্ষেপের প্রতি তাঁর ব্যক্তিগত সমর্থনেরই ইঙ্গিত বহন করে।
রিপোর্টারের নাম 
























