দুই বছর বন্ধ থাকার পর রাফাহ ক্রসিং খুলে দিয়েছে ইসরাইল। তবে গাজাকে মিশরের সঙ্গে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ ক্রসিংটি দিয়ে কেবল সীমিতসংখ্যক মানুষ চলাচল করতে পারবে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, অবরুদ্ধ ফিলিস্তিনি উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
এক বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধবিরতি চুক্তি এবং রাজনৈতিক মহলের নির্দেশ অনুসারে, রাফাহ ক্রসিংটি রোববার উভয় দিকেই সীমিত আকারে মানুষের চলাচলের জন্য খোলা হয়েছে।’
বিজ্ঞাপন
রিপোর্টারের নাম 
























