ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

পাগলা কুকুরের কামড়ে মতলবে শিশুসহ ২০ জন আহত, ভ্যাকসিন স্বল্পতায় উদ্বেগ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ৪নং ওয়ার্ডের চরমুকন্দি এলাকায় একটি পাগলা কুকুরের তাণ্ডবে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গত ৩১ জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত সময়ে কুকুরটি এলোপাতাড়ি আক্রমণ চালালে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে অধিকাংশই শিশু হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে দেওয়া হয়েছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৩১ জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত চরমুকন্দি এলাকার বিভিন্ন স্থানে একটি পাগলা কুকুর পথচারীদের ওপর আক্রমণ শুরু করে। এতে শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্ক নির্বিশেষে অন্তত ২০ জন কামড়ের শিকার হন। ঘটনার পরপরই আহতদের দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে রয়েছে চরমুকন্দি মহল্লার রাফি (৭), ফরহাদ (৮), আশরাফুল (৬), শান্ত (৬), হোসাইন (৬), নাফিজা আক্তার (১২), অর্পণ (৬), জাহিদ (২৬), নবীর (২২), হোসাইন (৩), আমির হামজা (৭), জিহানা (৮), জারা (৩) ও শাফায়াত (৫) সহ আরও অনেকে।

স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। পৌরসভা থেকে নিয়মিত কুকুর নিধন কার্যক্রম পরিচালনা না করায় কুকুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। তারা অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মতলব পৌর নির্বাহী কর্মকর্তা মো. ছাইফুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে দ্রুত কার্যক্রম জোরদার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রায়হান জানান, হাসপাতালে কুকুরে কামড়ানো অন্তত ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আমাদের হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন সরবরাহ নেই। রোগীদের জেলা সদর হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কেএম ইশমাম বলেন, কুকুরের কামড়ে আহতদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

পাগলা কুকুরের কামড়ে মতলবে শিশুসহ ২০ জন আহত, ভ্যাকসিন স্বল্পতায় উদ্বেগ

আপডেট সময় : ০৯:২২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬