ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

১২ ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ: সৈয়দ আবদাল আহমদ

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে গণতন্ত্রে উত্তরণের একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব সৈয়দ আবদাল আহমদ। তিনি বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি এবং গণতন্ত্রের অনুপস্থিতি ছিল। এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি সুযোগ।

শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নানের এক নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন। সৈয়দ আবদাল আহমদ জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজে অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশে সারিবদ্ধভাবে ভোট দিতে।

নাসিরনগরের ১০ নম্বর গোকর্ণ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত এই সমাবেশে সৈয়দ আবদাল আহমদ উপস্থিত সকল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষে ভোট দিয়ে এমএ হান্নানের বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে এমএ হান্নান নাসিরনগরকে একটি অবহেলিত জনপদ হিসেবে উল্লেখ করে বলেন, তারেক রহমান তার ওপর নাসিরনগরের উন্নয়নের যে আস্থা রেখেছেন, তিনি তা অক্ষরে অক্ষরে পালনের জন্য নিবেদিতভাবে কাজ করে যাবেন। তিনি নাসিরনগরের প্রতিটি ভোটারের কাছে উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে তাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

গোকর্ণ ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী এবং ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সদস্য নাদিয়া আক্তার পাপন। অনুষ্ঠানে সৈয়দ আবদাল আহমদ বিএনপি প্রার্থী এমএ হান্নানের হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে একটি টুপি ও একটি ঘড়ি তুলে দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

১২ ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ: সৈয়দ আবদাল আহমদ

আপডেট সময় : ০৯:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬