মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে দেওয়া হুমকিগুলো কার্যকর না করেন, তাহলে তেহরানের বর্তমান নেতৃত্ব আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। সম্প্রতি ওয়াশিংটনে এক ব্যক্তিগত ব্রিফিংয়ে এমন সতর্কবার্তা দিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান।
শুক্রবার অ্যাক্সিওস একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ এবং ‘কেবিএস’ নামে পরিচিত সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এই মন্তব্য করেছেন। তার এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে জল্পনা তুঙ্গে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সৌদি আরবের গভীর উদ্বেগেরই প্রতিফলন।
রিপোর্টারের নাম 
























