ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় গত সপ্তাহে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ৬৪ জনে দাঁড়িয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখনো ১৬ জন নিখোঁজ রয়েছেন এবং তাদের সন্ধানে অষ্টম দিনের মতো অনুসন্ধান ও উদ্ধার অভিযান পুরোদমে চলছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে, গত শনিবার (৩১ জানুয়ারি) দুর্ঘটনাস্থল থেকে আরও চারটি মৃতদেহ উদ্ধার করা হয়। এর ফলে মোট মৃতের সংখ্যা ৬৪ জনে পৌঁছায়। বান্দুং অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান অ্যাডে ডিয়ান পারমানা এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা প্রতিকূল পরিবেশেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ভূমিধসের ফলে সৃষ্ট কাদামাটি ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধার অভিযান ধীরগতিতে এগোচ্ছে, তবে কর্তৃপক্ষ আশা করছে দ্রুতই নিখোঁজদের সন্ধান পাওয়া যাবে। এই প্রাকৃতিক দুর্যোগ পশ্চিম জাভার একটি বড় অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে।
রিপোর্টারের নাম 
























