ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের জনগণের সমস্যা ও অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। শনিবার এক টেলিভিশন ভাষণে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। সম্প্রতি দেশটিতে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট পেজেশকিয়ান অভিযোগ করেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউরোপীয় শক্তিগুলো ইরানি জনগণকে উস্কে দিয়েছে।
তিনি বলেন, “তারা (ট্রাম্প, নেতানিয়াহু এবং ইউরোপ) ইরানকে বিভক্ত করতে এবং জনগণের মধ্যে বিভেদ ও বিদ্বেষ সৃষ্টির অপচেষ্টা করেছে।” প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, “সাধারণত কোনো বিক্ষোভে বন্দুক হাতে তুলে নেওয়া হয় না, সামরিক কর্মীদের হত্যা করা হয় না, অ্যাম্বুলেন্স বা বাজারে আগুন লাগানো হয় না। আমাদের উচিত বিক্ষোভকারীদের সঙ্গে বসে তাদের কথা ও উদ্বেগ শোনা এবং তা সমাধানে এগিয়ে আসা। আমরা এই বিষয়ে শুনতে প্রস্তুত।”
রিপোর্টারের নাম 
























