ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়েছেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো ধরনের আপস মেনে নেওয়া হবে না। শুক্রবার আঙ্কারা সফরকালে তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই অবস্থান ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যস্থতা করতে তুরস্ক আগ্রহ প্রকাশ করেছে। এদিকে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, দেশটির সেনাবাহিনী ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুত রয়েছে। তবে, বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প সুর নরম করে বলেছেন, ইরানের পাল্টা হামলার প্রয়োজন নাও হতে পারে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।
রিপোর্টারের নাম 
























