পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানের চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিমস) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. রানা ইমরান সিকান্দার জানিয়েছেন, ইমরান খানের ডান চোখে অস্ত্রোপচার করতে প্রায় ২০ মিনিট সময় লেগেছে। পুরো প্রক্রিয়া চলাকালীন তার শারীরিক অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল ছিল এবং কোনো ধরনের জটিলতা দেখা দেয়নি। অস্ত্রোপচার পরবর্তী প্রয়োজনীয় নির্দেশনা ও নথিপত্র দিয়ে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর আগে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার নিশ্চিত করেন যে, চক্ষু বিশেষজ্ঞদের বিশেষ তত্ত্বাবধানে পরীক্ষার জন্য পিটিআই প্রধানকে সাময়িকভাবে পিমস হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেখানে তার প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি পুনরায় কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছেন।
রিপোর্টারের নাম 
























