ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সমতা ও ন্যায্যতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী ইরান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে বিরাজমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার টেবিলে বসতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে ইরান। তবে এই আলোচনার জন্য ‘ন্যায্য ও সমতাভিত্তিক’ পরিবেশ নিশ্চিত করার শর্ত দিয়েছে তেহরান। শুক্রবার তুরস্ক সফরকালে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির এমন অবস্থানের কথা স্পষ্টভাবে তুলে ধরেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আঙ্কারায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, আলোচনার মাধ্যমে সংকট নিরসনে ইরানের কোনো অনীহা নেই। তবে কোনো ধরনের হুমকি বা চাপের মুখে ইরান সংলাপে অংশ নেবে না। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো আলোচনার ভিত্তি হতে হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমান অধিকার।

সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সাফ জানিয়ে দেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং সার্বিক প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো অবস্থাতেই কোনো পক্ষর সঙ্গে আলোচনা বা দরকষাকষি করা হবে না। এটি দেশের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এবং এতে কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।

আঞ্চলিক ভূ-রাজনীতিতে যখন অস্থিরতা বাড়ছে, তখন ইরানের পক্ষ থেকে আলোচনার এই প্রস্তাবকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের এই শর্তযুক্ত প্রস্তাবের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মূলত পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্নায়ুযুদ্ধ ও কূটনৈতিক টানাপড়েন চলছে। আরাগচির এই বক্তব্য সেই অচলাবস্থা নিরসনে নতুন কোনো পথ তৈরি করে কি না, সেটিই এখন দেখার বিষয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

সমতা ও ন্যায্যতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী ইরান

আপডেট সময় : ১০:৩৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬