ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শ্রীলঙ্কায় সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন এলিট ফোর্স

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এবং ভারত ম্যাচ বয়কটের জল্পনা থাকলেও, সহ-আয়োজক শ্রীলঙ্কা পূর্ণ প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। বিশেষ করে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটির জন্য লঙ্কান সরকার মোতায়েন করতে যাচ্ছে সশস্ত্র বাহিনীর এলিট ফোর্স। শুধু এই একটি ম্যাচ নয়, শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের সব ম্যাচেই থাকবে সর্বোচ্চ নিরাপত্তা বলয়।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজন করাকে শ্রীলঙ্কা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং ভারত-পাকিস্তানের ম্যাচগুলোর দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। মূলত, এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটিকে ঘিরে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা।

পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলোকে এবার বিশ্বকাপের দলগুলোর নিরাপত্তায় ব্যবহার করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেছেন, খেলোয়াড়রা বিমানবন্দর থেকে শুরু করে আবার বিমানে ওঠার আগ পর্যন্ত সশস্ত্র নিরাপত্তার আওতায় থাকবেন।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে সহ-আয়োজকের ভূমিকা পালন করছে শ্রীলঙ্কা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কায় মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক না কেন, শ্রীলঙ্কা কর্তৃপক্ষ নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শ্রীলঙ্কায় সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন এলিট ফোর্স

আপডেট সময় : ১১:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬