ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ব্যাংকিং খাতে সুশাসন ও ঝুঁকি কমাতে বস্তুনিষ্ঠ সার্ভে রিপোর্টের ওপর জোর ইসলামী ব্যাংকের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

২৭ জানুয়ারি, ২০২৬ তারিখে ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করতে এবং বিনিয়োগ ঝুঁকি কমাতে সঠিক ও বস্তুনিষ্ঠ সার্ভে রিপোর্টের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানে ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি নতুন তালিকাভুক্ত সার্ভে কোম্পানিগুলোকে সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় মোঃ আবদুস সালাম বলেন, ব্যাংকের আমানতকারীদের অর্থ নিরাপদ রাখতে এবং বিনিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতে সঠিক সার্ভে রিপোর্টের বিকল্প নেই। তিনি উল্লেখ করেন যে, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় এবং সম্ভাব্য বিনিয়োগ ঝুঁকি হ্রাসে বস্তুনিষ্ঠ সার্ভে রিপোর্ট সহায়ক ভূমিকা পালন করে। ইসলামী ব্যাংক গ্রাহকদের আমানতের নিরাপত্তা ও বিনিয়োগের স্বচ্ছতা বজায় রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন। তিনি বলেন, ব্যাংকের বিনিয়োগের বিপরীতে বন্ধকী সম্পত্তির সঠিক মূল্যায়ন বা ভ্যালুয়েশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য অপরিহার্য।

ভ্যালুয়েশন বিষয়ে একটি বিস্তারিত উপস্থাপনা দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ ফরিদ উদ্দীন। সার্ভে কোম্পানির প্রতিনিধিদের পক্ষ থেকে এ এম কে অ্যাসোসিয়েটস লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর আবু মোকাররম খন্দকার তার বক্তব্য তুলে ধরেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম, মাহমুদুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও কে.এম. মুনিরুল আলম আল-মামুনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং নতুন তালিকাভুক্ত ৩১টি সার্ভে কোম্পানির প্রতিনিধিগণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতার দম্ভ ক্ষণস্থায়ী: ইতিহাসের শিক্ষা

ব্যাংকিং খাতে সুশাসন ও ঝুঁকি কমাতে বস্তুনিষ্ঠ সার্ভে রিপোর্টের ওপর জোর ইসলামী ব্যাংকের

আপডেট সময় : ১০:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬