ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

১৪ বছর পর ঢাকা-করাচি রুটে বিমানের সরাসরি ফ্লাইট শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৪ বছর বিরতির পর ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিষেবা পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির উদ্দেশে বিমানের প্রথম ফ্লাইট (বিজি-৩৪১) উড্ডয়ন করে। এই উড়ান চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হলো।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এই রুটটি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষার আদান-প্রদান এবং সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথম ফ্লাইটে মোট ১৫০ জন যাত্রী করাচির উদ্দেশে যাত্রা করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর শীতকালীন সময়সূচি অনুযায়ী, প্রতি বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টায় ফ্লাইট ছেড়ে করাচিতে পৌঁছাবে রাত ১১টায়। ফিরতি ফ্লাইট (বিজি-৩৪২) করাচি থেকে শুক্রবার ও রবিবার (সংশ্লিষ্ট দিনের প্রথম প্রহরে) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে একই দিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

ফ্লাইট চালুর এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. শফিকুর রহমান এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়াও, মন্ত্রণালয়, বিমান, সিভিল এভিয়েশন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতার দম্ভ ক্ষণস্থায়ী: ইতিহাসের শিক্ষা

১৪ বছর পর ঢাকা-করাচি রুটে বিমানের সরাসরি ফ্লাইট শুরু

আপডেট সময় : ০৯:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬