ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর গণসংযোগ: ভোটারদের সমস্যা সমাধানে অগ্রাধিকারের অঙ্গীকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঢাকা-৫ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী বৃহস্পতিবার দিনব্যাপী তার নির্বাচনি এলাকার ৬৭ নং ওয়ার্ডে গণসংযোগ চালিয়েছেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই গণসংযোগে নবী উল্লাহ নবীর সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচনি এজেন্ট ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনি, বিএনপি ওয়ার্ড সভাপতি জয়নাল সাহেব, সাধারণ সম্পাদক দুলাল মেম্বার, বিএনপি নেতা জাহাঙ্গীর আলমসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

৬৭ নং ওয়ার্ডের শুকরসি, দারুন নাজাত এলাকাসহ বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় স্থানীয় জনগণ তাদের এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা, গ্যাস সংকট, বিশুদ্ধ পানির অভাব, বেকারত্ব এবং রাস্তার বেহাল দশাসহ নানা সমস্যার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন।

ভোটারদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন নবী উল্লাহ নবী। তিনি তাদের আশ্বস্ত করে বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার এসব দীর্ঘদিনের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। একটি বাসযোগ্য, পরিকল্পিত ও উন্নত ঢাকা-৫ গড়ার লক্ষ্যে তিনি সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন বলেও অঙ্গীকার করেন।

এলাকাবাসীর উদ্দেশে নবী উল্লাহ নবী বলেন, অতীতে ধানের শীষে ভোট দিয়ে তারা যেমন বিএনপিকে দেশ মাতৃকার সেবা করার সুযোগ করে দিয়েছিলেন, ঠিক তেমনিভাবে এবারও ধানের শীষে ভোট দিয়ে শহীদ জিয়া ও খালেদা জিয়ার উন্নয়নমূলক কাজগুলোকে বাস্তবে রূপ দিতে সহযোগিতা করবেন বলে তিনি প্রত্যাশা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গবেষণানির্ভর কৃষি উন্নয়নে জোর দিচ্ছে তারেক রহমান সরকার: কৃষিমন্ত্রী

ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর গণসংযোগ: ভোটারদের সমস্যা সমাধানে অগ্রাধিকারের অঙ্গীকার

আপডেট সময় : ০৯:৩৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬