ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

১৮ ফেব্রুয়ারি থেকে বিসিএল: পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে ওয়ানডে ফরম্যাট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন পাকিস্তান সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ অনুশীলনের সুযোগ করে দিতে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় ম্যাচ প্রস্তুতির ঘাটতি পূরণ করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। প্রাথমিকভাবে ওয়ানডে ফরম্যাটে শুরু হবে এবারের বিসিএলের আসর।

ক্রিকেট বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জাতীয় দলের ব্যস্ততা এবং মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের কথা মাথায় রেখেই বিসিএলের এবারের সূচি সাজানো হয়েছে। মূলত ওয়ানডে সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতেই এই ফরম্যাটকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বিসিবি সূত্র আরও জানায়, ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য রাজশাহী ও বগুড়াকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের সেরা অনুশীলনের কথা বিবেচনা করেই এই দুটি ভেন্যু নির্বাচন করা হয়েছে। এছাড়া বিকল্প ভেন্যু হিসেবে সিলেট ও মিরপুরের নামও আলোচনায় রয়েছে।

ওয়ানডে সংস্করণের খেলা শেষে বিসিএলের চারদিনের ফরম্যাটের খেলা মাঠে গড়াবে। তবে লম্বা সংস্করণের এই টুর্নামেন্ট কবে থেকে শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

১৮ ফেব্রুয়ারি থেকে বিসিএল: পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে ওয়ানডে ফরম্যাট

আপডেট সময় : ০৯:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬