ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আম্পায়ার গাজী সোহেল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের অনুপস্থিতি থাকলেও, ম্যাচ অফিসিয়াল হিসেবে সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আইসিসি আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার গাজী সোহেল। এর আগে আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকতও বিশ্বকাপে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।

আইসিসি আন্তর্জাতিক প্যানেলের একজন অভিজ্ঞ আম্পায়ার হিসেবে গাজী সোহেলকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য নির্বাচন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তিনি ম্যাচ অফিসিয়ালদের একজন হিসেবে টুর্নামেন্টে অংশ নেবেন।

জানা গেছে, প্রায় তিন মাস আগেই আইসিসি বিশ্বকাপের জন্য গাজী সোহেলের নাম চেয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে অনাপত্তিপত্র প্রদান করেছে।

তবে, বিশ্বকাপের কোন ভেন্যুতে তাকে দায়িত্ব দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আইসিসি তাদের ম্যাচ অফিসিয়ালদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আম্পায়ার গাজী সোহেল

আপডেট সময় : ০৮:২৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬