ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বিশ্বকাপ নিশ্চিত করলো বাংলাদেশ, বাছাইপর্বে অপরাজিত যাত্রা

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা বাংলাদেশ দল অবশেষে নিশ্চিত করেছে তাদের বিশ্ব মঞ্চের টিকিট। আজ থাইল্যান্ডকে ৩৯ রানে পরাজিত করে টানা পঞ্চম জয় তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটি। এই জয়ের পাশাপাশি নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হারের পর বাংলাদেশের মূল পর্বে খেলা নিশ্চিত হয়। একইসাথে নেদারল্যান্ডসও বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৬৫ রান। নারী টি-টোয়েন্টি ক্রিকেটে এটি বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে থাইল্যান্ড ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

গ্রুপ পর্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আসা বাংলাদেশ সুপার সিক্সের টেবিলেও শীর্ষস্থান দখল করেছে। তিন ম্যাচে তিন জয় নিয়ে নিগারদের সংগ্রহ ছয় পয়েন্ট। নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে অর্জিত জয়ের পয়েন্ট তাদের সাথে যোগ হয়েছে। বর্তমানে বাংলাদেশের রানরেট ১.১৫০। তাদের চেয়ে ভালো রানরেট রয়েছে স্কটল্যান্ডের (১.৩৫৬), যারা তিন ম্যাচে চার পয়েন্ট অর্জন করেছে। সুপার সিক্সের সেরা চারটি দল এই বছর জুন-জুলাই মাসে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে।

বাংলাদেশের ইনিংসের শুরুতে অবশ্য ধাক্কা খায়। ওপেনার দিলারা আক্তার প্রথম বলেই ‘গোল্ডেন ডাক’ মেরে সাজঘরে ফেরেন। এরপর শারমিনও দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। তবে, জুয়াইরিয়া ফেরদৌস এবং সোবহানা মোস্তারির ৮২ বলে ১১০ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। জুয়াইরিয়া ৪৫ বলে চারটি ছক্কায় ৫৬ রান করেন। সোবহানা ৪২ বলে ৫৯ রানের এক অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন। শেষদিকে রিতু মনির ছয় বলে ১৫ রানের একটি ক্যামিও স্কোরবোর্ডে মূল্যবান রান যোগ করে।

থাইল্যান্ডের ইনিংসের শুরুতেই মারুফা থাই ওপেনারকে সাজঘরে ফেরত পাঠান। ১০ ওভার শেষে এক উইকেটে ৬১ রান তুললেও, রানরেটের বিবেচনায় তারা পিছিয়ে ছিল। ফলে শেষ পাঁচ ওভারে ৭৫ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হয় তারা। মারুফা ২৫ রানে তিনটি উইকেট লাভ করেন, আর রিতু ও স্বর্ণা প্রত্যেকে দুটি করে উইকেট দখল করেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৬৫/৮ (জুয়াইরিয়া ৫৬, সোবহানা ৫৯, রিতু ১৫, শারমিন ১১; পুত্থাওয়াং ৩/২২, ওনিচা ২/২৯)।
থাইল্যান্ড: ২০ ওভারে ১২৬/৮ (চ্যান্থাম ৪৬, চাইউই ৩০, কোন চ রে য় ন ক াই ২৯; মা রু ফা ৩/২৫, রিতু ২/২০, স্বর্ণা ২/২১)।

ফল: বাংলাদেশ ৩৯ রানে জয়ী।

ম্যাচসেরা: সোবহানা মোস্তারি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

বিশ্বকাপ নিশ্চিত করলো বাংলাদেশ, বাছাইপর্বে অপরাজিত যাত্রা

আপডেট সময় : ০৮:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬