বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা চাঁদাবাজি করে, অবৈধভাবে নদী থেকে বালু তোলে বা অন্যের জমি দখল করে, তারা বিএনপির সদস্য হতে পারবে না।
তিনি আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর হেরিটেজ রিসোর্টে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন।
এসময় রুহুল কবির রিজভী বলেন, “কোনো চাঁদাবাজ বা দখলদারের জন্য বিএনপির দরজা বন্ধ। তারা সদস্য হতে পারবে না। কিন্তু শিক্ষক থেকে শুরু করে কৃষক, দিনমজুর, রিকশাচালক—যেকেউ বিএনপির সদস্য হতে পারবেন।” তিনি আরও যোগ করেন, “যারা বিগত সময়ে আওয়ামী লীগের দাপট দেখিয়েছে, তারাও বিএনপির সদস্য হতে পারবে না।”
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, কেন্দ্রীয় বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা এবং সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলসহ অন্যান্য নেতারা।
রিপোর্টারের নাম 
























