জুলাইয়ের জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত দলগুলো
এই আন্দোলনে জামায়াতসহ মোট আটটি দল যুক্ত রয়েছে। তারা আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি জমা দেবে। আজ বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানানো হয়।
প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ৩০ অক্টোবর নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার পর আগামী ৩ নভেম্বর দলগুলোর শীর্ষ নেতারা আবার সংবাদ সম্মেলন করবেন। সেই সংবাদ সম্মেলন থেকে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন– জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ও সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম।
রিপোর্টারের নাম 
























