ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

৫ আগস্টের পর দেশ গড়ার সুযোগ নষ্ট, পুরোনো নীতিতে ফিরলে শঙ্কা: চরমোনাই পীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশকে নতুন করে সাজানোর এবং বিদেশি তাঁবেদারি থেকে মুক্ত করার যে সুযোগ তৈরি হয়েছিল, তা বিনষ্ট করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, দেশ যদি আবারও আগের নীতি-আদর্শে পরিচালিত হয়, তবে মানুষের সব আশা-আকাঙ্ক্ষা ভেস্তে যাবে। সোমবার রাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের দলীয় প্রার্থীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, ৫ আগস্টের পর মানুষ মুক্তির একটি সম্ভাবনা দেখতে পাচ্ছিল। বিদেশি প্রভাবমুক্ত হয়ে দেশ পরিচালনার একটি সুযোগ তৈরি হয়েছিল। এই সুযোগ কাজে লাগাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে একটি প্রতীক নিয়ে সারা দেশের মানুষের কাছে পৌঁছায়। এতে অনেক ইসলামি দল ও দেশপ্রেমিক মানুষ তাদের সঙ্গে যুক্ত হয়েছিল। কিন্তু ক্ষমতা-লোভীরা ইসলামের পক্ষের সেই প্রতীককে ‘ছিনতাই করে ধ্বংস করে দিয়েছে’ বলে অভিযোগ করেন তিনি।

ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, ইসলামের পক্ষের প্রতীক ধ্বংস করার পর যদি আবারও সেই পুরোনো নীতি-আদর্শ অনুযায়ী দেশ পরিচালনার কথা বলা হয়, তাহলে আমাদের ভয় হয়। তিনি জোর দিয়ে বলেন, যদি আগের নিয়মেই দেশ পরিচালিত হয়, তাহলে আমাদের সব আশা-আকাঙ্ক্ষা ভেস্তে যাবে।

এই প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীক নিয়ে দেশ, দেশের মানুষ এবং ইসলামকে ভালোবাসার ক্ষেত্র তৈরির জন্য এককভাবে প্রায় ২৫৮ আসনে প্রার্থী দিতে পেরেছে বলে জানান চরমোনাই পীর। তিনি বলেন, অনেকে হয়তো মনে করেন যে তারা একা হয়ে গেছেন, কিন্তু তারা একা নন; তাদের সঙ্গে আল্লাহ আছেন, বাংলাদেশের মানুষ এবং যারা ইসলামকে ভালোবাসে, তারা আছেন।

মাদারগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য দেন জামালপুর-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তাফা কামাল, সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, মেলান্দহ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আনোয়ার হোসেন আরিফ এবং সাধারণ সম্পাদক মাওলানা মোখলেছুর রহমান প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী কেবল ঘর নয়, দেশকেও নেতৃত্ব দিতে সক্ষম: পর্যটনমন্ত্রী

৫ আগস্টের পর দেশ গড়ার সুযোগ নষ্ট, পুরোনো নীতিতে ফিরলে শঙ্কা: চরমোনাই পীর

আপডেট সময় : ১১:১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬