পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় একটি দেড় বছর বয়সী শিশু ও এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার মৌহাট গ্রামে নিজ বাড়ির আঙিনায় খেলার পাত্রের পানিতে ডুবে শিশু তালহার মর্মান্তিক মৃত্যু ঘটে। সে ওই গ্রামের রাসেল রানার ছেলে।
অন্যদিকে, ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক (৪০) নিহত হয়েছেন। তার পরিচয় এখনো জানা যায়নি।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান পৃথক দুটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শিশুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া, ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যুর বিষয়টি সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















