মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলযোগে ছিনতাই করার সময় গণপিটুনিতে এক যুবক (২৬) নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

রবিবার (৮ মার্চ) ভোরে জালকুড়ি কড়ইতলা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল রেখে নিহতের সঙ্গে থাকা আরও দুই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ক্ষুব্ধ জনতা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী এসে এক পথচারীকে ধারালো অস্ত্র দেখিয়ে ছিনতাই করার চেষ্টা করে। স্থানীয় জনতা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে একজনকে আটক করতে সক্ষম হয়, কিন্তু বাকি দুজন পালিয়ে যায়। আটক হওয়া ছিনতাইকারীকে উত্তেজিত জনতা গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে আবারও যুদ্ধের ডাক দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

আপডেট সময় : ০২:৫৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬