ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

নতুন সরকারের শপথের প্রস্তুতি তুঙ্গে: ফেব্রুয়ারির মাঝামাঝি সম্ভাব্য তারিখ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সংসদ নির্বাচনের পর নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ রমজানের আগেই, একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন সরকারকে দায়িত্ব বুঝিয়ে দিতে আগ্রহী। নির্বাচন সম্পন্ন হওয়ার চার থেকে পাঁচ দিনের মধ্যেই শপথ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ, সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে বঙ্গভবনকেও প্রস্তুত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সংসদ সচিবালয়, গণপূর্ত মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসদ সদস্যদের শপথ এবং নতুন সরকারের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত কর্মকর্তারা এরই মধ্যে সংসদ সচিবালয় ও গণভবন পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

নতুন সরকারের শপথের প্রস্তুতি তুঙ্গে: ফেব্রুয়ারির মাঝামাঝি সম্ভাব্য তারিখ

আপডেট সময় : ০৯:৩৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬