ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শহীদ ইশমামের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু

চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম বীর শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হলো এনসিপির নির্বাচনী পদযাত্রা। সোমবার বেলা এগারোটায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় অবস্থিত শহীদ ইশমামের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জানুয়ারি) বেলা এগারোটায় শহীদ ইশমামের কবর জিয়ারত করেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য আহ্বায়ক ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, চট্টগ্রাম-৮ আসনে জামায়াত-এনসিপির ১১ দলের জোটের পক্ষ থেকে শাপলা কেল্লার প্রার্থী জোবাইরুল আরিফ এবং এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ যানজটের কারণে চট্টগ্রামে পৌঁছাতে দেরি হয় এনসিপির পদযাত্রায় থাকা নেতৃবৃন্দের। পথসভায় মানুষজন অপেক্ষা করছিলেন, ফলে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের পরিবর্তে শহীদ ইশমামের কবর জিয়ারত করে এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

শহীদ ইশমামের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু

আপডেট সময় : ১২:০২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬