ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটে, প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫২ জন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কৃষি, ফিশারিজ, ভেটেরিনারি অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের মাধ্যমে শুরু হয়েছে। এবাবের ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বে ৫২ জন পরীক্ষার্থী।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। মোট তিন শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ৪ টি ইউনিটে মোট ৯৪ হাজার ৩৭৫টি আবেদনের মধ্যে ‘এ’ ইউনিটে ৩০ হাজার ২৭৫ জন আবেদন করেছেন, যেখানে ৫৩৫টি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন প্রায় ৫৬ জন পরীক্ষার্থী। ‘বি’ ইউনিটে আবেদন পড়েছে ২৬ হাজার ৮১২টি। এখানে মোট ৭৪০টি আসনের বিপরীতে প্রতিযোগী সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৭ জন। শাখাভিত্তিক ‘বি’ ইউনিটে স্থাপত্য বিভাগে ৩০টি আসনের বিপরীতে আসন প্রতি লড়বেন ৪১ জন৷

অপরদিকে ‘সি’ ও ‘ডি’ ইউনিটে মোট আবেদন পড়েছে যথাক্রমে ৯ হাজার ১৯১টি এবং ২৭ হাজার ৯৭টি। উভয় ইউনিটে প্রতিযোগিতা করছেন ৩২ জন ও ১১২ জন পরীক্ষার্থী।

উল্লেখ্য, আগামী ২৭ ও ২৮ জানুয়ারি পর্যায়ক্রমে ‘বি’ ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটে, প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫২ জন

আপডেট সময় : ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬