ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বাংলাদেশের নির্বাচন নিয়ে হর্ষ বর্ধন শ্রিংলার মন্তব্যের তীব্র প্রতিবাদ জামায়াতের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, অভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে ভারতের রাজ্যসভার সদস্য ও সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াতের পক্ষ থেকে এই মন্তব্যকে কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান। তিনি বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে একজন বিদেশি রাজনীতিকের এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক নীতিমালা ও সৌজন্যবোধের পরিপন্থী। বিশেষ করে শ্রিংলার মতো একজন অভিজ্ঞ সাবেক কূটনীতিক ও বর্তমান সংসদ সদস্যের কাছ থেকে এমন অদূরদর্শী বক্তব্য কোনোভাবেই কাম্য নয়।

বিবৃতিতে জামায়াত নেতা উল্লেখ করেন, হর্ষ বর্ধন শ্রিংলা জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা কেবল উদ্দেশ্যপ্রণোদিতই নয়, বরং তথ্যবিকৃত ও চরম রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। বাংলাদেশের নাগরিকরা নির্বাচনে কাকে ভোট দেবেন কিংবা কোন দল কতটুকু জনসমর্থন পাবে, তা নির্ধারণ করার সম্পূর্ণ অধিকার এ দেশের জনগণের। কোনো বিদেশি রাজনীতিকের এ বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই। বাংলাদেশের জনগণই এ দেশের প্রকৃত মালিক এবং তারাই ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে মন্তব্য করে হর্ষ বর্ধন শ্রিংলা কেবল নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করেননি, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক শ্রদ্ধা ও কূটনৈতিক সৌহার্দ্যের পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন।

জামায়াতে ইসলামীকে একটি নিবন্ধিত, গণতান্ত্রিক ও আদর্শভিত্তিক দল হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দলটি দীর্ঘকাল ধরে জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করে আসছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনরায়ে প্রকৃত চিত্র প্রতিফলিত হবে বলে দলটির পক্ষ থেকে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

বিবৃতিতে ভারতের দায়িত্বশীল মহলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপমূলক মন্তব্য থেকে বিরত থেকে যেন দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান: দুর্নীতির অভিযোগে পদচ্যুত কর্মকর্তা

বাংলাদেশের নির্বাচন নিয়ে হর্ষ বর্ধন শ্রিংলার মন্তব্যের তীব্র প্রতিবাদ জামায়াতের

আপডেট সময় : ০১:৫১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬