ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

নির্বাচনে বিএনপি ও এনসিপি জোট গঠন করবে কি না, সে বিষয়ে কথা বলার মতো সময় এখনও আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠক শেষে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও প্রতিটি দলের নিজস্ব প্রতীকে নির্বাচন করা উচিত— আরপিওর এই পুরোনো আইনটি বহাল রাখার অনুরোধ জানাতে আমরা আইন উপদেষ্টার কাছে এসেছি। আইন উপদেষ্টা আমাদের জানিয়েছেন যে, তিনি বিষয়টি উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করবেন। আমরা সেই আলোচনার জন্য অপেক্ষা করব।”

তিনি আরও বলেন, “ঐকমত্য কমিশন আজকে তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, এ জন্য তাদের ধন্যবাদ জানাই। তবে, এই প্রতিবেদনে এমন কিছু বিষয় এসেছে যা অনৈক্য তৈরি করেছে, যেগুলোর সঙ্গে বিএনপি একমত নয়।”

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্যের পরিবর্তে অনেক অনৈক্যের সুপারিশও করেছে।

তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো দলই বলেনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে— সরকারের এই প্রস্তুতিতে আমরা আশ্বস্ত।”

ঐকমত্য কমিশনের একটি নির্দিষ্ট সুপারিশের বিষয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “৯০ দিন বা ২৭০ দিনের মধ্যে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা না হলে তা স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিণত হবে— এমন সুপারিশ হাস্যকর। বিএনপির সঙ্গে কোনো আলোচনা না করেই ঐকমত্য কমিশন অনেক সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, যেগুলোর সঙ্গে বিএনপি একমত পোষণ করে না। আগামী দুই-একদিনের মধ্যে বিএনপি এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক মতামত জানাবে।”

সালাহউদ্দিন আহমদ আবারও জানান, বিএনপির সঙ্গে এনসিপি জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নেবে কি না, তা বলার সময় এখনও আসেনি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোট গণনায় ‘ইঞ্জিনিয়ারিং’ করে ৫০ আসনে জামায়াতকে হারানো হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন

আপডেট সময় : ০৬:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫