ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নভেম্বরেই গণভোট চায় জামায়াত: গোলাম পরওয়ার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং এই নভেম্বর মাসেই গণভোটের আয়োজন চায় জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ২০০৬ সালের ২৮ অক্টোবর ‘লগি-বৈঠার তাণ্ডবে গণহত্যা ও নৈরাজ্যের’ ঘটনার প্রতিবাদে আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘১৮ দফার মধ্যে গণভোট জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই। কারণ জুলাই জাতীয় যে সনদ তৈরি হচ্ছে, যেখানে বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আনার বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে। জানার পরই না হ্যাঁ-না ভোট দেবে। সেটা যদি একই দিনে ভোট হয়, ভোটাররা তো জানতে পারলো না।’

গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদের আদেশ জারি করে নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। যারা একই দিনে গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি সরকারের কিছু উপদেষ্টা একই দিনে গণভোট ও নির্বাচন দিতে একটি দলকে খুশি করতে চক্রান্ত করছে।’

তিনি আরও বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবরে নিষ্ঠুরতম নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। খুনি হাসিনাসহ মেনন ইনুর বিচারে সরকারকে নতুন করে ট্রাইব্যুনাল পুনর্জীবিত করে বিচার করতে হবে।’

জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, ‘ফ্যাসিস্টদের আর জনগণ জায়গা দেবে না। আমরা শুনতে পাচ্ছি পালিয়ে থেকে শেখ হাসিনা কর্মসূচি দিতে চাচ্ছে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ করতে হবে।’

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোট গণনায় ‘ইঞ্জিনিয়ারিং’ করে ৫০ আসনে জামায়াতকে হারানো হয়েছে: গোলাম পরওয়ার

নভেম্বরেই গণভোট চায় জামায়াত: গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৬:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫