‘জুলাই জাতীয় সনদ’ কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের সুপারিশগুলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা এই সুপারিশগুলো হস্তান্তর করেন।
এ সময় কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। এই দলে আরও ছিলেন সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান এবং মোহাম্মদ আইয়ুব মিয়া।
জানা গেছে, জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সে সময় সেখানে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















