ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

অস্ট্রেলিয়ান ওপেন: শততম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ে আলকারাজের নতুন কীর্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ফ্রান্সের কোরেন্তিন মওতেতকে সরাসরি সেটে হারিয়ে শততম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছেন কার্লোস আলকারাজ। শীর্ষ বাছাই এই স্প্যানিশ টেনিস তারকা অনায়াস জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছেন। পুরুষ এককে আলকারাজের পাশাপাশি জয় পেয়েছেন জার্মানির আলেকজান্ডার জভেরেভ ও দানিল মেদভেদেভও। অন্যদিকে নারী এককে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন আরিনা সাবালেঙ্কা, কোকো গাউফ ও জেসমিন পাওলিনি।

২২ বছর বয়সী আলকারাজ এদিন ছিলেন বিধ্বংসী রূপে। মাত্র দুই ঘণ্টা পাঁচ মিনিটের লড়াইয়ে তিনি ৬-২, ৬-৪ ও ৬-১ গেমে মওতেতকে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে তিনি গ্র্যান্ড স্ল্যামে নিজের শততম ম্যাচে ৮৭তম জয়ের দেখা পেলেন, যেখানে হেরেছেন মাত্র ১৩টি ম্যাচে। টেনিস বিশ্লেষকরা তাকে রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের উত্তরসূরি হিসেবে দেখছেন। ক্যারিয়ারের এই সূচনালগ্নেই কিংবদন্তি বিয়র্ন বোর্গকে ছুঁয়ে ফেললেন তিনি।

শেষ আটে (কোয়ার্টার ফাইনাল) উঠার লড়াইয়ে ১৯তম বাছাই যুক্তরাষ্ট্রের টমি পলের মুখোমুখি হবেন আলকারাজ। গত চার আসরে একবারও অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারেননি তিনি। তার শোকেসে গ্র্যান্ড স্ল্যামের চারটি ট্রফির মধ্যে অস্ট্রেলিয়ান ওপেনই একমাত্র অনুপস্থিত। এই বছর যদি তিনি শিরোপা জিততে পারেন, তবে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্ল্যামের সবকটি জেতার রেকর্ড গড়বেন।

মেয়েদের এককে অবশ্য বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে জয়ের জন্য বেশ ঘাম ঝরাতে হয়েছে। অস্ট্রিয়ার আনাস্তাসিয়া পোতাপোভাকে তিনি টানা দুই সেটেই টাইব্রেকারে হারিয়েছেন। ম্যাচের স্কোর ছিল ৭-৬ (৭-৪) ও ৭-৬ (৯-৭)। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কোকো গাউফকে প্রথম সেটে ৩-৬ গেমে হেরে পিছিয়ে পড়ার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট ৬-০ ও ৬-৩ গেমে জিতে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন। শেষ আটে ওঠার লড়াইয়ে গাউফ চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভার মুখোমুখি হবেন। একই দিনে জয় পেয়েছেন সপ্তম বাছাই ইতালির জেসমিন পাওলিনিও। তিনি মার্কিন প্রতিপক্ষ ইভা জোভিচকে ৬-২ ও ৭-৬ (৭-৩) গেমে পরাজিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি আয়ে বড় ধাক্কা: আট মাসে আয় কমেছে ৩.১৫ শতাংশ, ফেব্রুয়ারিতে পরিস্থিতির অবনতি

অস্ট্রেলিয়ান ওপেন: শততম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ে আলকারাজের নতুন কীর্তি

আপডেট সময় : ১১:৫৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬