ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ফিক্সিং বিতর্কের জেরে বিসিবি’র অডিট কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মোখলেসুর শামীম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফিক্সিংয়ে জড়িত থাকার গুরুতর অভিযোগ ওঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীম আজ সন্ধ্যায় অডিট কমিটির চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মোখলেসুর রহমান শামীম লিখেছেন, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যানসহ সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এর মাধ্যমে একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা সম্ভব হবে। তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনোভাবেই দায় স্বীকার নয়, বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি তার দায়বদ্ধতার প্রকাশ। তিনি আরও লেখেন, বাংলাদেশ ক্রিকেট তার কাছে কেবল একটি দায়িত্ব নয়, এটি আবেগ, ভালোবাসা ও সম্মানের জায়গা। এই সিদ্ধান্ত নেওয়া কষ্টের হলেও তার বিশ্বাস, ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে। তিনি তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং দৃঢ়ভাবে বিশ্বাস করেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।

এর আগে মোখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। একটি প্রতিবেদনে তার ফিক্সিং সংক্রান্ত ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকেই তিনি তীব্র সমালোচনার মুখে ছিলেন। এ বিষয়ে তার মন্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি আয়ে বড় ধাক্কা: আট মাসে আয় কমেছে ৩.১৫ শতাংশ, ফেব্রুয়ারিতে পরিস্থিতির অবনতি

ফিক্সিং বিতর্কের জেরে বিসিবি’র অডিট কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মোখলেসুর শামীম

আপডেট সময় : ০৯:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬