ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সাফ নারী ফুটসাল: পাকিস্তানের জালে বাংলাদেশের গোলবন্যা, শিরোপা স্বপ্নে আরও এক ধাপ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

থাইল্যান্ডে চলমান সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রেখেছে বাংলাদেশ। আজ একপেশে ম্যাচে ৯-১ গোলের বিশাল ব্যবধানে পাকিস্তানকে পরাজিত করে সাবিনা খাতুনরা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুদৃঢ় করেছেন। এই জয়ে শিরোপা জয়ের স্বপ্ন এখন আরও উজ্জ্বল লাল-সবুজের প্রতিনিধিদের।

ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন একাই চারটি গোল করে দলের জয়ে নেতৃত্ব দেন। এছাড়া কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান দুটি করে গোল করেন। বাংলাদেশের হয়ে অপর গোলটি করেন ইয়ামিন নীলা। পাকিস্তানের জালে একের পর এক গোল দিয়ে বাংলাদেশের মেয়েরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন।

এই নিয়ে টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে অপরাজিত থাকল বাংলাদেশ। চার জয়ের পাশাপাশি একটি ড্র নিয়ে তাদের সংগ্রহ সর্বোচ্চ ১৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভারত ও ভুটান।

টুর্নামেন্টের শুরুটা ভারত বধে করেছিল বাংলাদেশ, যেখানে ৩-১ গোলে জয় পেয়েছিল। এরপর ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে কিছুটা হোঁচট খেলেও, পরবর্তীতে নেপালকে ৩-০ এবং শ্রীলঙ্কাকে ৬-২ গোলে হারিয়ে জয়ের ধারায় ফেরে তারা। পাকিস্তানের বিপক্ষে এই বিশাল জয় তাদের ধারাবাহিকতারই প্রমাণ।

রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই চ্যাম্পিয়ন হবে। শিরোপা নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল (রোববার) নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত অধিনায়ক সাবিনা খাতুন বলেন, “পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ব্যবধানে জিতেছি। আর একটি ম্যাচ বাকি আছে মালদ্বীপের সঙ্গে। আমাদের জন্য দোয়া করবেন, যেন ম্যাচটি ভালোভাবে শেষ করে ভালো ফল নিয়ে দেশের মানুষকে খুশি করতে পারি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি আয়ে বড় ধাক্কা: আট মাসে আয় কমেছে ৩.১৫ শতাংশ, ফেব্রুয়ারিতে পরিস্থিতির অবনতি

সাফ নারী ফুটসাল: পাকিস্তানের জালে বাংলাদেশের গোলবন্যা, শিরোপা স্বপ্নে আরও এক ধাপ

আপডেট সময় : ০৮:২৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬