ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

স্প্রিংগারের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজের সান্ত্বনার জয়, ২-১ ব্যবধানে সিরিজ আফগানদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে ১৫ রানে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে ক্যারিবীয় পেসার শামার স্প্রিংগারের বিধ্বংসী হ্যাটট্রিক জয় এনে দিলেও, সিরিজের প্রথম দুই ম্যাচ জেতায় ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে। শুরুতেই জনসন চার্লসকে হারালেও অধিনায়ক ব্রেন্ডন কিং একপ্রান্ত ধরে রেখেছিলেন। তিনি ৩৫ বলে তিনটি ছক্কা ও দুটি চারের সাহায্যে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। কেসি কার্টি ও জাস্টিন গ্রেভস দ্রুত ফিরলেও, শেষদিকে শিমরন হেটমায়ারের ৬ বলে ১৩ এবং ম্যাথু ফোর্ডের ১১ বলে দুটি করে ছক্কা ও চারে ২৭ রানের ঝড়ো ইনিংস দলকে লড়াকু পুঁজি এনে দেয়। স্প্রিংগার নিজেও ৯ বলে তিনটি চারের মারে অপরাজিত ১৬ রান করেন। আফগানিস্তানের পক্ষে রশিদ খান ১৩ রানে দুটি এবং জিয়াউর রহমান ৪৫ রানে দুটি উইকেট লাভ করেন।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান দারুণ সূচনা করে। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান উদ্বোধনী জুটিতে ১০ ওভারে ৭২ রান যোগ করেন। ইব্রাহিম ২৭ বলে ২৮ রান করে আউট হলেও, গুরবাজ একাই লড়াই চালিয়ে যান। শেষ ১০ ওভারে আফগানদের প্রয়োজন ছিল ৮০ রান, হাতে ছিল যথেষ্ট উইকেট। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শামার স্প্রিংগার। ইনিংসের ১৮তম ওভারে পরপর তিন বলে রহমানউল্লাহ গুরবাজ (৭১), রশিদ খান ও শহিদুল্লাহকে ফিরিয়ে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন। টি-টোয়েন্টিতে এটি ওয়েস্ট ইন্ডিজের হয়ে তৃতীয় হ্যাটট্রিক। স্প্রিংগারের এই বিধ্বংসী বোলিংয়ের সামনে আফগানিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি এবং ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানে থেমে যায়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে স্প্রিংগার ২০ রানে ৪ উইকেট শিকার করেন।

এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচে নিজেদের হারানো সম্মান কিছুটা পুনরুদ্ধার করলেও, সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আফগানিস্তান ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শামার স্প্রিংগার এবং সিরিজ সেরা হয়েছেন দারউইশ রাসুলি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি আয়ে বড় ধাক্কা: আট মাসে আয় কমেছে ৩.১৫ শতাংশ, ফেব্রুয়ারিতে পরিস্থিতির অবনতি

স্প্রিংগারের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজের সান্ত্বনার জয়, ২-১ ব্যবধানে সিরিজ আফগানদের

আপডেট সময় : ০৮:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬