ঢাকা ০৯:০০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ইতিহাসের দোরগোড়ায় জোকোভিচ: গ্র্যান্ড স্ল্যামে ৪০০তম জয়ের হাতছানি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ান ওপেনে নিজের চেনা ছন্দ ধরে রেখে আরও একটি দাপুটে জয় তুলে নিলেন নোভাক জোকোভিচ। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে ইতালির ফ্রানচেস্কো মায়েস্ট্রেলিকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন এই সার্বিয়ান মহাতারকা। এই জয়ের মধ্য দিয়ে টেনিস ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম এককে ৪০০তম জয়ের অনন্য এক মাইলফলকের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন তিনি।

মেলবোর্নের কোর্টে মায়েস্ট্রেলির বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেন জোকোভিচ। ম্যাচের ফলাফল ৬-৩, ৬-২ ও ৬-২ গেমে নিজের পক্ষে নিয়ে মাঠ ছাড়েন তিনি। গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে এটি জোকোভিচের ৩৯৯তম জয়। এখন আর মাত্র একটি জয় পেলেই ইতিহাসের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ৪০০ জয়ের মাইলফলক স্পর্শ করবেন এই টেনিস কিংবদন্তি।

পুরুষ এককের অন্য ম্যাচে সহজ জয় পেয়েছেন ইতালিয়ান তারকা জানিক সিনার। অস্ট্রেলিয়ার জেমস ডাকওয়ার্থকে ৬-১, ৬-৪ ও ৬-২ গেমে হারিয়ে পরবর্তী রাউন্ডে পা রেখেছেন তিনি। জয়ের দেখা পেয়েছেন ক্রোয়েশিয়ার মারিন চিলিচও। কানাডার ডেনিস শাপোভালোভকে ৬-৪, ৬-৩ ও ৬-২ গেমে পরাজিত করেন তিনি। এদিকে, ঘামঝরানো এক লড়াই শেষে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সুইজারল্যান্ডের স্তান ওয়ারিঙ্কা। ফরাসি প্রতিপক্ষ আর্থার গিয়ার বিপক্ষে পাঁচ সেটের দীর্ঘ লড়াইয়ে ৪-৬, ৬-৩, ৩-৬, ৭-৫ ও ৭-৬ (১০-৩) ব্যবধানে নাটকীয় জয় পান এই সুইস তারকা।

নারী এককেও ফেবারিটরা নিজেদের আধিপত্য বজায় রেখেছেন। পোলিশ তারকা ইগা সোয়াটেক চেক প্রজাতন্ত্রের মেরি বুজকোভাকে ৬-২ ও ৬-৩ গেমে হারিয়ে অনায়াস জয় তুলে নিয়েছেন। অন্যদিকে, তিন সেটের লড়াই শেষে জয় ছিনিয়ে নিয়েছেন জাপানিজ তারকা নাওমি ওসাকা। রোমানিয়ার সোরানা কিরস্তেয়াকে ৬-৩, ৪-৬ ও ৬-২ গেমে হারিয়ে টুর্নামেন্টের পরবর্তী ধাপে পা রেখেছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান: উজিরপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ইতিহাসের দোরগোড়ায় জোকোভিচ: গ্র্যান্ড স্ল্যামে ৪০০তম জয়ের হাতছানি

আপডেট সময় : ১১:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬