সোমবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এই রিটটি দায়ের করেছেন।
এই রিটে আবেদন করা হয়েছে, মেট্রোরেল ও দেশের সব ফ্লাইওভারে যে বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়েছে, সেগুলোর মান ঠিক আছে কি না, তা পরীক্ষা করে দেখার জন্য যেন একটি কমিটি গঠন করা হয়। রিটটিতে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। জানা গেছে, চলতি সপ্তাহেই বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বে থাকা হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের শুনানি হতে পারে।
অন্যদিকে, মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে যিনি মারা গিয়েছিলেন, সেই পথচারী আবুল কালামের (৩৬) দাফন শেষ হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়।
যারা ঘটনাটি দেখেছেন, তারা জানিয়েছেন, (রোববার) আবুল কালাম ঘটনাস্থল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি তার মাথায় এসে পড়ে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয়। আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত বলে জানান।
রিপোর্টারের নাম 






















