ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

সিলেট বিচার বিভাগে প্রয়াত বিচারক এ. কে. এম. কামাল উদ্দিনের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিলেট বিচার বিভাগের আয়োজনে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মরহুম এ. কে. এম. কামাল উদ্দিনের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী।

সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী মরহুম এ. কে. এম. কামাল উদ্দিনকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের তৃতীয় ব্যাচের একজন সদস্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মরহুম কামাল উদ্দিন শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল, সিলেটের বিচারক (জেলা জজ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১৮ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে সিলেট বিচার বিভাগ গভীর শোক প্রকাশ করেছে।

মরহুমের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জেলা জজ বলেন, মরহুম এ. কে. এম. কামাল উদ্দিনের সুচিকিৎসার জন্য যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে বাংলাদেশের প্রধান বিচারপতি, আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট প্রশাসন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং সারা দেশের সকল বিচারকবৃন্দের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

স্মরণসভায় সিলেট বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দ, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আলোচনা পর্ব শেষে মরহুম এ. কে. এম. কামাল উদ্দিনের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট বিচার বিভাগে প্রয়াত বিচারক এ. কে. এম. কামাল উদ্দিনের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০২:০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬