ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কিম জং উনের প্রকাশ্য কোপে উপপ্রধানমন্ত্রী বরখাস্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক সরকারি অনুষ্ঠানে তাঁর উপপ্রধানমন্ত্রীকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছেন। এসময় তিনি কর্মকর্তাদের বিরুদ্ধে চরম অসন্তোষ প্রকাশ করেন এবং তাঁদের দায়িত্বহীন, অযোগ্য ও নিষ্ক্রিয় বলে অভিহিত করেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) মঙ্গলবার এই খবর জানিয়েছে।

উপপ্রধানমন্ত্রী ইয়াং সঙ হো-কে অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিম জং উনের ভাষ্যমতে, অনেক কর্মকর্তা দীর্ঘকাল ধরে পরাজয়বাদ, দায়িত্বহীনতা ও নিষ্ক্রিয়তায় অভ্যস্ত হয়ে পড়েছেন। তিনি বলেন, “ইয়াং ভারী দায়িত্ব পালনের যোগ্য নন। সহজভাবে বললে, এটি আমাদের কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ার একটি ত্রুটি—গাড়ি বেঁধে দেওয়া হয়েছে ছাগলের পিঠে, যেখানে বলদ টানবে।”

ইয়াং সঙ হো পূর্বে যন্ত্রপাতি শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে ওই খাতের সহ-প্রধানমন্ত্রীর পদে উন্নীত হন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, তিনি ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব পরিষদের বিকল্প সদস্যও ছিলেন। তাঁর স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা এখনো ঘোষণা করা হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বজ্রপাতে ১২ জনের মৃত্যুতে জামায়াতের গভীর শোক, সতর্কতামূলক পদক্ষেপের দাবি

কিম জং উনের প্রকাশ্য কোপে উপপ্রধানমন্ত্রী বরখাস্ত

আপডেট সময় : ১১:৩৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬