ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো ধরনের শর্ত বা চাপের সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই অবস্থানের কথা তুলে ধরেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফেরার পর তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের অনেক দেশেই তেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে, তবে সেই তুলনায় বাংলাদেশে মূল্যবৃদ্ধির হার অনেক কম রাখা হয়েছে। মূলত রাষ্ট্রীয় তহবিলের ওপর অতিরিক্ত চাপ কমাতেই এই সমন্বয় করা হয়েছে। তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, এর প্রভাবে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে, আবার স্থিতিশীলও থাকতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলপিজির দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬