ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বজ্রপাতে ১২ জনের মৃত্যুতে জামায়াতের গভীর শোক, সতর্কতামূলক পদক্ষেপের দাবি

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে ১২ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই শোকবার্তা প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১২ জন মানুষের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। বিশেষ করে হাওরাঞ্চলে জীবিকার প্রয়োজনে কাজ করতে গিয়ে কৃষক ও শ্রমজীবী মানুষের এমন অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন। এটি সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য যেমন অপূরণীয় ক্ষতি, তেমনি জাতির জন্যও বেদনাদায়ক।

জামায়াত নেতা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে তিনি ভবিষ্যতে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আবহাওয়ার সঠিক পূর্বাভাস দেওয়া এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলপিজির দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

বজ্রপাতে ১২ জনের মৃত্যুতে জামায়াতের গভীর শোক, সতর্কতামূলক পদক্ষেপের দাবি

আপডেট সময় : ০৩:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬